মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

বান্দরবানে ১ কোটি টাকার ওষুধ ক্রয়ে ৪ কোটি টাকার বিল অভিযোগ: ভিত্তিহীন দাবি সিভিল সার্জনের

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে ১ কোটি টাকার ওষুধ ক্রয়ে ৪ কোটি টাকার বিল তোলার অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন জেলার সিভিল সার্জন মো. শাহীন হোসাইন চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন মো. শাহীন হোসাইন চৌধুরী বলেন, একটি পক্ষ তাকে প্রভাবিত করে টেন্ডার প্রক্রিয়ায় সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। তবে তিনি এতে রাজি হননি। তিনি আরও বলেন, আগে ম্যানুয়াল টেন্ডার পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাওয়ার সুযোগ পেত। বর্তমানে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পদ্ধতি চালু হওয়ায় সেই সুযোগ বন্ধ হয়েছে।

তিনি দাবি করেন, এ কারণেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

অর্থবছর শেষের বিল প্রসঙ্গে তিনি বলেন, জুন মাসে নিয়ম অনুযায়ী বিল প্রস্তুত করা হয়েছে। তবে সব ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম যথাযথভাবে বুঝে পাওয়ার পরই চূড়ান্ত বিল পরিশোধ করা হবে।

সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *