বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

পানছড়িতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত, র‌্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়ি উপজেলায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পানছড়ি এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পানছড়ি পল্লী উন্নয়ন অফিসার জীবক চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য মোঃ ইব্রাহিম,

সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি পল্লী উন্নয়ন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। বিআরডিবি’র মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে ঋণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে বিআরডিবি’র ক্ষুদ্র ঋণের চেক ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সদস্য এবং পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে সমবায়ী সদস্যদের মাঝে ঋনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *