বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

লংগদু সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের খোঁজ নিতে চমেক হাসপাতালে রাঙামাটির সাংসদ দীপেন দেওয়ানের প্রতিনিধি দল

Reporter Name

রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু ও আহতদের পরিবারের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল।

দীপেন দেওয়ান এমপি’র নির্দেশনায় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টু এবং জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ মিয়া, বরকল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃবাচ্চু মিয়া এবং বরকল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. পান্না মিয়া।

প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে নিহত শিশুর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দীপেন দেওয়ান এমপি’র পক্ষ থেকে আহত পরিবারের সদস্যদের প্রতি আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৬ জুলাই সকালে লংগদু উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা এলাকায় বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাবেতা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু রিফাত (কিছু সূত্রে আসসালাম আহমেদ নামে উল্লেখ রয়েছে) মারা যায়। আহতদের মধ্যে আখি আক্তার গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ৭ জুলাই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, তিনি কোমায় রয়েছেন। অন্য আহতরাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরা দ্রুত সুস্থতা ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। প্রতিনিধি দলও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *