বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বৈরী আবহাওয়া এবং ভারী বর্ষণের ফলে সৃষ্ট ঝুঁকিপুর্ণ পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্র আশ্রিত পরিবারের সদস্যদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির দিক নির্দেশনায় রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এই খাবার ও পানি বিতরণ করা হয়৷ এতে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া ১১টি পরিবারের ৫০ জন সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আজিজুর রহমান রুবেল, গাইন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ নুরুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গা, ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন, মোহাম্মদ আফ্রিদিসহ ২নং গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় আজিজুর রহমান রুবেল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করে আসছে। আমরা যেকোনো সময় এবং যেকোনো প্রয়োজনে মানুষের পাশে রয়েছি। রাঙামাটি জেলা ছাত্রদলের দিক নির্দেশনায় আমরা সবসময় আপনাদের সহযোগিতা করে যাবো৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *