সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

Reporter Name

এম. এ. রহমান, সীমান্ত প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ মোবারক নামে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গত ১০ জুলাই বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোবারক ওই এলাকার সৈয়দের ছেলে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, জাদিমুরা বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে ইয়াবার একটি চালান টেকনাফের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।

র‌্যাবের তথ্যমতে, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে জাদিমুরা এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালক মোবারকের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *