শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায়

বড়দিন উপলক্ষে মহালছড়িতে সর্বাত্মক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনভর মহালছড়ি সেনা জোনের সেনা সদস্যদের সক্রিয় টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। মহালছড়ি উপজেলার মাইসছড়ি, মহালছড়ি ধুমনিঘাট ও ক্যায়াংঘাটা ইউনিয়নের সকল চার্চ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা সদস্যরা টহল দেন। চার্চগুলোতে প্রার্থনা ও বড়দিন উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি লক্ষ্য করা গেছে।

বড়দিন পালনকারী স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানান, সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা পরিবার-পরিজন নিয়ে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারছেন। তিনি আরো বলেন, প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী আমাদের নিরাপত্তায় পাশে আছে জেনে আমরা অনেক স্বস্তি পাচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছি।

টহলে নিয়োজিত সেনা সদস্যরা জানান, বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য আমরা মহালছড়ি সেনা জোন সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত আছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় মহালছড়িতে বড়দিন উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার এমন উদ্যোগে খুশি স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *