সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া

ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে

Reporter Name
oplus_2

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে স্মার্ট কৃষি কার্ডের জন্য কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আব্দুল্লাহ আল নোমান জানান, ২৫ জুলাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভূমিহীন, বর্গাচাষি ও বৃহৎ কৃষকসহ প্রায় ১৫০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। একই ওয়ার্ডে ২৬ ও ২৮ জুলাইও আংশিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি জানান, সরকারি কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত এ উদ্যোগের আওতায় ঈদগাঁও ইউনিয়নে প্রায় ১ হাজার ৪৫০ জন কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তথ্য সংগ্রহ কার্যক্রমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, আবেদা নাসরিন তন্নী, বিপন বড়ুয়া, শাহেদ কায়ছার ও আনোয়ারুল আজিম দায়িত্ব পালন করছেন।

এদিকে ভোমরিয়াঘোনা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপন বড়ুয়া জানান, এ পর্যন্ত প্রায় ৭০০ কৃষকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। আগামী ৪ আগস্টের মধ্যে পুরো কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, স্মার্ট কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ ও কৃষিযন্ত্র বিতরণ, কৃষি ঋণ ও কৃষি বীমা, প্রশিক্ষণ, সেচ ও নার্সারি-সংক্রান্ত সহায়তা, কৃষিপণ্য বিপণন, রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ, সরকারি প্রণোদনা ও ভর্তুকিসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া এ কার্ড কৃষকদের সরকারি কৃষি তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সরকারি সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ সহজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *