রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধ।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ২৭ বিজিবির মারিশ্যা জোন। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) সকালে এ কর্মসূচি আয়োজন করা হয়।

২৭ বিজিবির মারিশ্যা জোনের উদ্যোগে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুলাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি), সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিজিবির কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, মারিশ্যা জোনের উদ্যোগে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির ২৮ হাজার ৯০০টি চারা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *