
লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের ১নং রাঙ্গীপাড়া এলাকার ৯ নাম্বার পোস্ট এলাকায় সাহেদ গং কর্তৃক প্রতিবেশী মোস্তফার পৈতৃক সম্পত্তি (জমি) জোরপূর্বক দখল, বসতঘর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬ টায়লংগদু প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোস্তফা ও তার ভুক্তভোগী পরিবারের স্বজনরা।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে মোস্তফা জানান,সাহেদ গং দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয় এবং তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এছাড়াও তাদের জমি দখল লুটপাট করে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করে সাহেদ। এছাড়াও তার জমি দ্রুত সময়ে ফেরত পাওয়ার আকুতি জানান।
ভুক্তভোগী পরিবার এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তারা পৈতৃক সম্পত্তির সুরক্ষা, লুট হওয়া মালামাল উদ্ধার, ভাঙচুর ও হুমকির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অপর দিকে সাহেদ যার থেকে জায়গা ক্রয় করেছে, ওয়াজ উদ্দীন তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানান আমি তাদের কাছে ধানের জমিন বিক্রি করি। আমার নামে রেকর্ডীয় ৯৫ শতাংশ জায়গা ২৫ সালে ৩লাখ টাকায় বিক্রি করি। তারা জোর জুলুম করে এখন অন্যর জায়গা নিতে চাচ্ছে। তাদের কারণেই আমি জায়গাটি বিক্রি করে দিয়েছি।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।