বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট ফাইতং দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামুতে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ একজন আটক 

কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
আগামী ১৭ আগস্ট সোমবার সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। এ পূজাকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় ছাগল কেনাবেচা বেড়েছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন এ হাটে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাইখালী বাজারের ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে মানুষের উপস্থিতি ও কেনাবেচার ব্যস্ততা। হাটে ছোট-বড় দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁসও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পাহাড়ি ছাগল।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃদুল শীল, মেঘনাথ বণিক ও পিযুষ মল্লিক, চন্দ্রঘোনা নাথপাড়ার শিমুল নাথ, দোভাষী বাজারের ব্যবসায়ী দিজান্ত ধর ও নয়ন চন্দ এবং মদুনাঘাট এলাকার পলাশ দাশ বলেন, রাইখালী বাজারে পাহাড়ি ছাগল পাওয়া যায়। অন্য বাজারের তুলনায় এখানে অনেক সময় দামও তুলনামূলক কম থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে ছাগলের দাম বেশি বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে ছাগল বিক্রি করতে আসা রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার নুরুল আলম, কাপ্তাইয়ের কেপিএম এলাকার মো. নজরুল ইসলাম, রাইখালীর রহমত উল্লাহ, রাজস্থলীর মংচাপ্রু মারমা, ডংনালার আব্দুল মতিন ও পূর্ব কোদালার মো. আলমগীর বলেন, রাইখালী হাটে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তবে চাহিদার তুলনায় দাম কম পাওয়ায় অনেক সময় প্রত্যাশিত লাভ হচ্ছে না।

রাইখালী ছাগলের হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন, ‘পূজাকে কেন্দ্র করে বাজার বেশ জমজমাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তবে তুলনামূলকভাবে দাম কম থাকায় ক্রেতারা এই বাজারে বেশি আসছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *