শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু

লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামাকে পুনরায় জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখার বিষয়েও সভায় আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে লামা প্রেস ক্লাবের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাংবাদিক রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারীনেত্রী আনোয়ারা বেগম, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আইনজীবী সাদেকুল মাওলা ইরাক, আরিফ চৌধুরী, অধ্যাপক ফারুক হোসেন, এনসিপি নেতা নাজিম উদ্দীন, আবদুল করিম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, রফিকুল ইসলাম, শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া ও আকতার উদ্দিন তপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, ১৯৭৭ সালে পাঁচটি থানা নিয়ে লামাকে মহকুমা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে লামাকে জেলা হিসেবে উন্নীত করা হয়েছিল। তবে ২১ দিন পর নির্বাহী আদেশে লামার জেলা মর্যাদা স্থগিত করে পুনরায় বান্দরবানকে জেলা হিসেবে কার্যকর করা হয় এবং লামাকে বান্দরবান জেলার একটি উপজেলায় অন্তর্ভুক্ত করা হয় বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, এরপর থেকে লামা উপজেলা উন্নয়ন ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণে বৈষম্যের শিকার হয়ে আসছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন ১৫ সদস্যের পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তাদের দাবি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, আয়তন ও দীর্ঘদিনের প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় লামাকে পুনরায় জেলা করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ দাবিতে বৈঠকে উপস্থিত সবাই একমত পোষণ করেন।

বৈঠক শেষে লামাকে জেলা করার দাবিতে আন্দোলন ও কার্যক্রম এগিয়ে নিতে একটি এডহক কমিটি এবং তথ্য সংগ্রহের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *