বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা

Reporter Name

গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের ১৫টি প্রতিবন্ধী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) উদ্যোগে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, রাঙামাটির সার্বিক সহযোগিতায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ মোট ১০ ধরনের খাদ্যসামগ্রী ছিল।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার রাঙামাটির নির্বাহী পরিচালক মিন্টু চাকমা, প্রকল্প পরিচালক নবাশীষ চাকমা ও অর্থবিষয়ক ব্যবস্থাপক লেলিন চাকমা। লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম বলির সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য সোনালিকা চাকমাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মিন্টু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিবন্ধী নারী-পুরুষকে স্বাবলম্বী ও সফল করে তোলাই তাঁদের সংস্থার মূল উদ্দেশ্য। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *