মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

ধর্মীয় বৈচিত্র্য মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান- লে. কর্নেল একরামুল রাহাত

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।
রাঙ্গামাটির ধর্মীয় বৈচিত্র্য বিবেচনায় রেখে শিক্ষার্থীদের নৈতিক ও সার্বজনীন মূল্যবোধের শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত। তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে সব ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং কোনো ধরনের ধর্মীয় বিভেদ সৃষ্টি না হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসার অসহায়, গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লে. কর্নেল একরামুল রাহাত বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা আরও বেগবান করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গামাটির ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় দুই শতাধিক শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ, শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পানছড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন। তিনি বলেন, মাদ্রাসার জন্য কার্পেট অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এতিম ও অসহায় শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে শীতবস্ত্র ও কার্পেট প্রদান করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. রমজান উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাফেজ আরিফুল ইসলামের সঞ্চালনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *