
মো.জয়নাল আবেদীন, আলীকদম
বান্দরবানের আলীকদম উপজেলার মাদক বিরোধী সংগঠন নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের সহায়তায় ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫৭ বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কের মধ্যবর্তী চার রাস্তার মোড়ের খলিলের দোকানের সামনে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু কান্তি এবং সঙ্গীয় সহকারি আনসার কোম্পানি কমান্ডারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬০পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন, আলীকদম ১নং সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড উত্তর পালংপাড়ার বাদশা মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২৭) ১৬ ডিসেম্বর বিকালে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের সহায়তায় এই ইয়াবা কারবারীকে আটক হয়।
পরবর্তীতে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবগত করে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাহার নিকট হতে ইয়াবা ও ইয়াবা প্রাপ্তির বিষয়টি স্বীকার করেন।
আটককৃত ইয়াবা কারবারীর মৌখিক বক্তব্য জানা যায়, পাশ্ববর্তী আব্বাস কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এক ইয়াবা বিক্রেতা ব্যক্তির বাসায় আলীকদম থানা পুলিশ ও আনসার সদস্যরা স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে আটককৃত ব্যক্তির দেখানো মতে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী সজুরো বেগম, পিতা: বাহার আলী, স্বামী: বদিউল আলম নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আব্বাস কারবারী পাড়ায় তার বাসাতে তল্লাশি চালানো হয় তবে উক্ত ইয়াবা ব্যাবসায়ী আটক হয়েছে মর্মে সংবাদ পেয়ে ইয়াবা কারবারি সজুরো বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে থেকে পালিয়ে যান।
আলীকদম থানার পুলিশ জানায়, আটককৃত ইয়াবা কারবারি মোহাম্মদ আব্দুল্লাহ সহ তার নিকট হতে প্রাপ্ত ইয়াবা নিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বান্দরবান আদালতে সৌর্পদ করা হবে।