বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

আলিকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি নির্বাচনের জন্য প্রস্তুত: সীমান্ত নিরাপত্তা জোরদার

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সোমবার (০২ ফেব্রুয়ারি) আলীকদমে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটাধিকার সুরক্ষার জন্য দায়িত্ব পালন করবে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা থাকবে না। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালন করলেও সীমান্তে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।”

বিজিবি জানায়, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে নির্বাচনকালীন দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ৯ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। সংসদীয় আসন ৩০০-বান্দরবানের আওতাধীন এই দুই উপজেলায় মোট ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্ট, সংযোগ সড়ক এবং সম্ভাব্য অনুপ্রবেশ পথগুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “নির্বাচনকে ঘিরে কোনো মহল সীমান্ত পরিস্থিতি কাজে লাগাতে পারবে না। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।”

বিজিবি বিশ্বাস করে, সরকারের, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *