সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

আলীকদমে পার্বত্য জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় শীতার্ত গরীব, অসহায়, দুঃস্থ ও ভবঘুরে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কিন্দ্রু পাড়া, জবিরাম পাড়া, বাজারপাড়া, হিন্দু পাড়া, পূর্ব পালং পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ২৫০ জন শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম নিজে বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এসময় সাইফুল ইসলাম বলেন, “শীত মৌসুমে পাহাড়ি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয়রা পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *