বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আলীকদমে পুত্রবধূর হাতে শাশুড়ি হত্যার অভিযোগ, দুই স্ত্রীসহ চারজন আটক

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবানের আলীকদম উপজেলায় পুত্রবধূর হাতে শাশুড়ি হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুরাতন কানামাঝি ঘাট এলাকা থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ।

নিহত রহিমা বেগম ওই এলাকার আবু তালেবের স্ত্রী ও আবদুর রহমানের মা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও পক্ষাঘাতগ্রস্ত ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও দাম্পত্য দ্বন্দ্বকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মায়ের দেখভাল নিয়ে আবদুর রহমানের পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ অবস্থার মধ্যে আবদুর রহমান দ্বিতীয় বিয়ে করলে সংসারিক দ্বন্দ্ব আরও তীব্র হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আক্তার শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তিনি বঁটি দা ব্যবহার করে হত্যাকাণ্ড সংঘটিত করেন এবং পরে ঘটনার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করেন বলেও জানানো হয়। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

তিনি আরও জানান, ঘটনার পর আবদুর রহমানের দুই স্ত্রীসহ মোট চারজনকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সময় বাড়িতে কারা উপস্থিত ছিলেন, নিহতের মোবাইল ফোনে শেষ যোগাযোগসহ বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ছেলে আবদুর রহমান এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, নিহত রহিমা বেগম এলাকায় একজন সম্মানিত নারী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *