সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

আলীকদম সেনাজোনের উদ্যোগে জীনামেজু বুদ্ধপূজা উপলক্ষে আর্থিক সহায়তা

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

জীনামেজু বুদ্ধপূজা–২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় অবস্থিত জীনামেজু অনাথ আশ্রম প্রাঙ্গণে এ উপলক্ষে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম বুদ্ধ মিশনারী ভিক্ষু সমিতির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ, পিএসসি। ভদন্ত উঃ নন্দমালা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু ভবেশ চাকমা, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

এ সময় ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারী এবং মিডিয়াকর্মীসহ আনুমানিক ১০০ থেকে ১৫০ জন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন কমান্ডারের নির্দেশনায় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে প্রধান অতিথি জীনামেজু অনাথ আশ্রমের সভাপতির হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা, মিষ্টান্ন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. আবুল হাসান পলাশ বলেন, আলীকদম সেনা জোন পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বুদ্ধদেবের অহিংসা, করুণা ও মৈত্রীর শিক্ষা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *