বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
oplus_0

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁওতে ইউনিয়ন গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি ও মাইগ্রেশন ফোরাম সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’।

এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের এমইউপি ও ইউনিয়ন মাইগ্রেশন কমিটির সভাপতি কামাল উদ্দিন।
গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি ও মাইগ্রেশন ফোরাম সদস্যদের কার্যক্রমে সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সংস্থাটির কক্সবাজার অফিসের প্রোজেক্ট অফিসার (এ টু জে) সোলতান আহমদ ও ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মোঃ আজগর আলী।
সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হরিদাস পাল।
সংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেন এমইউপি রাবেয়া খানম, নুরনাহার বেগম, কোহিনুর আক্তার, সাংবাদিক মোঃ রেজাউল করিম, মোঃ আবু হেনা, ইউডিসি উদ্যোক্তা এম, ছরওয়ার সিফা, সংবাদকর্মী নাসির উদ্দিন পিন্টু, সোশ্যাল মোবিলাইজার জয়পাল মিঠু, মাইগ্রেশন কমিটির সদস্য কুলছুমা আক্তার ও আসমা খানম প্রমুখ।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত এ উন্নয়ন সংস্থাটি ঈদগাঁও উপজেলায় নিরাপদ অভিবাসন বিষয়ে দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিবাসীদের আর্থিক ও শারীরিক নিরাপত্তা, তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ব্যাপারে তাদের সহায়তা প্রদান প্রক্রিয়ায় এ সংস্থাটির চলমান কার্যক্রম সচেতন মহলে আশার সঞ্চার করেছে। বিশেষ করে অভিবাসন বিষয়ক নানা বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশনের মাধ্যমে মধ্যস্থতার ভূমিকা পালন করছে এ সংস্থাটির ইউনিয়ন গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি। এ কমিটিকে তথ্যগত সহযোগিতা দিয়ে আসছে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম। সংস্থাটির উদ্যোগে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের অভিবাসন কর্নার খোলা হয়েছে। যাতে প্রতি বুধবার বিদেশ গমন ইচ্ছুকদের অভিবাসন বিষয়ক পরামর্শ দেন কর্মরত সামাজিক সম্প্রীতি কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *