বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী

কক্সবাজারে যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কক্সবাজার ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব।

সভায় সঞ্চালনা করেন কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার। আলোচনায় আরও বক্তব্য রাখেন শহরের বদর মোকাম জামে মসজিদ-এর খতিব মাওলানা আব্দুল খালেক নিজামী, জেলা মডেল মসজিদ-এর পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাশেমি এবং ইসলামিক ফাউন্ডেশন সদর-রামু উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।

বক্তারা বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং দারিদ্র্য বিমোচনের কার্যকর হাতিয়ার। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজ থেকে দারিদ্র্য অনেকাংশে হ্রাস পেতে পারে। তারা আরও বলেন, যাকাতের অর্থ শুধু শাড়ি বা লুঙ্গি বিতরণে সীমাবদ্ধ না রেখে এমনভাবে ব্যয় করা প্রয়োজন, যাতে যাকাতগ্রহীতারা স্বাবলম্বী হতে পারেন এবং পরবর্তী বছরে পুনরায় যাকাতের জন্য আবেদন করতে না হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যাকাত সুশৃঙ্খলভাবে পরিচালিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

আলোচনা সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জামে মসজিদের ইমাম-খতিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা থেকে জুমার প্রাক-খুতবা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে সরকারি যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *