সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গু ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

কাপ্তাই প্রতিনিধি।।

কাপ্তাই প্রতিনিধি।।
চট্টগ্রামের পাঠক নন্দিত ও জনপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকালে কাপ্তাই পাঠক ফোরাম এর আয়োজনে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালী এন্ড পড হাউস কনফারেন্স রুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ও উৎসবমুখর পরিবেশে রজত জয়ন্তী উদযাপন করা হয়।

দৈনিক সাঙ্গু’র কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন এর সভাপতিত্বে এবং মু. ওসমান গনি তনু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কাপ্তাই সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবির খিয়াং,কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন,কাপ্তাই উপজেলা জামায়াতে আমীর হারুনুর রসিদ,কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম ,মামনি ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক ও সমাজ সেবক দীন মোহাম্মদ, সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকা প্রতিনিধি মাহফুজ আলম, সি প্লাস টিভি কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, রাজস্থলী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আইয়ুব চৌধুরী,দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা জাসাসের মো: ওমর ফারুক, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব মো:রফিক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক হ্লাসুইমং মারমা (মং), বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকা প্রতিনিধি রিপন মারমা, দৈনিক আজাদী মাল্টিমিডিয়া প্রতিনিধি অর্ণব মল্লিক,সাংবাদিক মেজবাহ,দৈনিক আলোকিত পাহাড় পত্রিকা প্রতিনিধি এম বাবুল, চিৎমরম ইউনিয়নের সমাজ সেবক সাচিংউ মারমা, ইউপি সদস্য অংসাচিং মারমা, কাপ্তাই তরুন উদ্যোক্তা বীর কুমার তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম টিভি শিল্পী লিপি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে পত্রিকাটি সাহসী ভূমিকা রাখছে। আগামীতেও সাঙ্গু তার এই গৌরবের পথচলা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *