বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটস ব্যাজ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি।।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ জানুয়ারি শুরু হওয়া এই কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সম্প্রতি।

উপজেলা ও রাঙামাটি পার্বত্য জেলা বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সামাজিক সেবামূলক কার্যক্রমে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট ব্যাজ কোর্স লিডার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী স্কাউটদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা স্কাউটিং কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন এবং কোর্স বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *