বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

খাগড়াছড়িতে নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক।।

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসবের গুরুত্ব এবং সিজারিয়ানের যৌক্তিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে খাগড়াছড়িতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ হেলথ ওয়াচ (ইধহমষধফবংয ঐবধষঃয ডধঃপয) ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি ও এর সহযোগিতায় এবং ঝবিফবহ ঝাবৎরমব-এর সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের-এর সভাপতিত্বে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ফারুক আবদুল্লাহ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমাসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

বক্তারা বলেন, দেশে দিন দিন অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসবের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা মা ও নবজাতকের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। চিকিৎসাগত জটিলতা না থাকলে স্বাভাবিক প্রসবই মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও উপযোগী পদ্ধতি। অযৌক্তিক সিজারিয়ান অপারেশন ভবিষ্যতে বিভিন্ন শারীরিক জটিলতার কারণ হতে পারে।

তাঁরা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসববান্ধব পরিবেশ তৈরি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমা। এ সময় বাংলাদেশ হেলথ ওয়াচের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি নিরাপদ মাতৃত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ে একটি তথ্যভিত্তিক ধারণাপত্র উপস্থাপন করেন।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় জোরদার এবং সেবার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *