বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

খাগড়াছড়িতে পুনাকের মানবিক উদ্যোগ: শীতার্ত এতিম ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

হিমেল হাওয়ার দাপটে যখন পাহাড়ি জনপদের জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই শীতার্ত অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। রবিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাকের উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক; শীতের প্রতিটি রাতে, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই মানবিক প্রত্যয়কে ধারণ করে আয়োজিত কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে কম্বল তুলে দেন পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভানেত্রী জনাব ফাতিমা মুস্তারিন চৌধুরী। শীতবস্ত্র পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠা হাসি যেন পুরো আয়োজনকে করে তোলে আরও অর্থবহ।

অনুষ্ঠানে সভানেত্রী বলেন, তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘব করা আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। এই শিশুদের উষ্ণতা দেওয়া মানেই তাদের ভবিষ্যতের পথে সামান্য হলেও স্বস্তির আলো জ্বালানো। পুনাক সবসময় মানবতার পাশে থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাবে। তিনি সমাজের সামর্থ্যবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কর্মসূচিতে পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগ শীতার্ত শিশুদের জন্য যেমন উষ্ণতার বার্তা নিয়ে এসেছে, তেমনি সমাজে সহমর্মিতা ও ভালোবাসার উদাহরণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *