বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

গুইমারায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।

সদ্যপ্রয়াত মরহুম দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে এলাকায় ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। সংকটময় সময়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *