মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি।।

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি।।

“গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে খাগড়াছড়ির সদরস্ত চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে চেলাছড়া পাড়ায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন, জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাঙাল হালিয়া ওঙ্কারেশ্বর মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ।

এসময় প্রধান অতিথি জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাঙাল হালিয়া ওঙ্কারেশ্বর মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ বলেন, আমাদের সনাতন ধর্ম শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। গীতা শ্রবণ ও নিয়মিত পাঠ করলে শরীর ও মন পবিত্র হয়। মনে প্রশান্তি জন্মে। গীতা পাঠের ফলে আপনার সন্তান ও আপনি বিনয়ী হয়ে উঠবেন। খারাপ কাজে লিপ্ত হবে না। ভগবান আপনি এবং আপনার পরিবারকে সর্বদা বিপদ -আপদে সঠিক পথ দেখাবে। এবং স্বধর্ম রক্ষা ও নিজস্ব সংস্কৃতিকে লালনে সবাইকে গীতা পাঠ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জ্যোগীশিস খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব অর্পণ বিকাশ ত্রিপুরা সঞ্চালনায় জেলা কমিটির আহ্বায়ক নীলিমা সেন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিটল ময় ত্রিপুরা, সাধারণ সম্পাদক নিতু ত্রিপুরা (ইউপি সদস্য), জ্যোগীশিস জেলা আহবায়ক কমিটি সদস্য সংগঠক পিন্টু বিকাশ ত্রিপুরা।

উল্লেখ্য ; বিশিষ্ট শিল্পপতি অদুল কান্তি চৌধুরীর অর্থায়নে নির্মিত খাগড়াছড়ির সদরস্ত চেলাছড়া পাড়া শ্রীশ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেন সনাতন ধর্মের ভিত্তি মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা চর্চার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *