বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের লক্ষ্য বাঘাইছড়িতে ৫৪ বিজিবির সংবাদ সম্মেলন

বাঘাইছড়ি প্রতিনিধি-

বাঘাইছড়ি প্রতিনিধি-
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ করতে কাজ করছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ।
৩০ জানুয়ারী শুক্রবার সকাল ১১ ঘটিকায় ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী মিডিয়া ব্রিফিং করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিজিবির কার্জক্রম তুলে ধরেন। এতে বাঘাইহাট ব্যাটালিয়নের  মেডিকেল অফিসার কেপ্টেন মো: হাছান ইমাম ও সহকারী পরিচালক এডি আব্দুল আউয়াল সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় তিনি বলেন  রাঙ্গামাটি  বাঘাইছড়ি   উপজেলায়  ৩৯ টি ভোট কেন্দ্রের মধ্যে  সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ে ০৩টি ভোটকেন্দ্র  (বেতলিং সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।
এছড়া বাঘাইছড়ি  উপজেলাধীন সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ০৯টি ভোট কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে করে যেকোন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সদস্যগণ আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বেইজ ক্যাম্পে গমন করবে এবং ০৫টি প্লাটুন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় মোতায়েনকৃত বিজিবি সদস্যগন নির্বাচনকালীন পুরো সময়জুড়ে স্বতন্ত্রভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন নিশ্চিতকল্পে ইতিমধ্যে আমাদের বিজিবির সদস্যবৃন্দ দুই ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং মহড়া অনুশীলন করেছে।
বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও হেডকোয়ার্টার বিজিবি কর্তৃক প্রদত্ত সরঞ্জামাদির মাধ্যমে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পরবর্তী বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *