বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

নবনিযুক্ত পার্বত্য মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাঘাইছড়িতে আনন্দ মিছিল

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির নবনির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিপেন দেওয়ান-কে শুভেচ্ছা জানিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি ইউসুফ আলি, পৌর শ্রমিক দলের নেতা ইয়াছিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, পৌর তাঁতী দলের সভাপতি খিজির আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *