বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নাইক্ষ্যংছড়িতে দুই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা, কিলন গুঁড়িয়ে দেওয়া

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় অবস্থিত দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে পরিবেশবিধি লঙ্ঘন ও পাহাড় কর্তনের প্রমাণ পাওয়ায় মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) পরিচালিত অভিযানে ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস এবং শাহরিয়ার মো. বাবুর মালিকানাধীন এসএমবি ব্রিকসে পাহাড় কর্তনসহ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পাহাড় কর্তনের দায়ে বিবিএম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটায় ব্যবহৃত ২ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। একই অভিযানে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে এসএমবি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং–১২০৪/২০২২-এর নির্দেশনা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধ কার্যক্রম পরিচালনার দায়ে স্কেভেটর মেশিন ব্যবহার করে উভয় ইটভাটার কিলন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এবং উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষা ও পাহাড় রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *