মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে বিজিবির উদ্ধার তিনটি দেশীয় একনলা বন্দুক

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন তিনটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ওয়াসাখালী হরিণখাইয়া মুখ এলাকায় একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১০ জানুয়ারি শনিবার ভোর আনুমানিক ১টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিণখাইয়া জোড়া ব্রিজ এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এভাবে পৃথক দুটি অভিযানে মোট তিনটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা-ভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *