April 22, 2026, 8:34 am
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বাংলা পরীক্ষা সম্পন্ন; অনুপস্থিত ২ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কয়েকদিনেই বিকল্প ব্যবস্থায় পাঠদান শুরু মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র‍্যাকের দিনব্যাপী কর্মশালা ২৪ বছর ধরে বিছানায় বন্দি আয়শা আক্তার, অসহায় মায়ের নীরব সংগ্রাম বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া বরকলে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩শ ৩৪জন পরীক্ষার্থী দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু
Notice :

পরিবেশ আইন লঙ্ঘন: বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে বান্দরবান জেলায় পাঁচটি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।

আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবেশ আইন লঙ্ঘন করে মোট ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৪২টি ইটভাটা সচল রয়েছে।

সূত্র আরও জানায়, এর আগে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান এবং বুলডোজার ও স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হলেও অনেক ভাটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পাঁচটি মামলায় মোট আটজন ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—
থানচি উপজেলার এমএসবি ইটভাটার মালিক আনিসুর রহমান সুজন (মামলা নং ০৩/২৬),
আলীকদম উপজেলার এবিএম ইটভাটার মালিক সামছুদ্দিন ও এখলাচুর রহমান (মামলা নং ০৫/২৬),
ইউবিএম ইটভাটার মালিক জামাল উদ্দিন (মামলা নং ০৪/২৬),
এফবিএম ইটভাটার মালিক শওকত তালুকদার (মামলা নং ০২/২৬)
এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটার মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং ০১/২৬)।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দায়ের করা এসব মামলায় বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন অভিযানে প্রায় ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আটটি ইটভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি তাঁর জানা ছিল না। এ বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।