বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩শতাধিক মানুষ

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) আয়োজিত এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত এক হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চট্টগ্রাম থেকে আগত মোট পাঁচজন এমবিবিএস চিকিৎসক সেবা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন একজন ডেন্টাল সার্জন, একজন গাইনি বিশেষজ্ঞ এবং তিনজন মেডিসিন বিশেষজ্ঞ। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

প্রত্যন্ত ও দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই জানান, নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া তাদের জন্য কঠিন হওয়ায় এই মেডিকেল ক্যাম্প উপকারে এসেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। তিনি স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সভাপতি মো. ফারুক হোসেন সবুজ। তিনি বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *