সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বুধবার (৪ মার্চ ২০২৬) পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সমাজের সমস্যা এবং সম্ভাবনা চিহ্নিত করার কারণে দেশের উন্নয়নসহ সার্বিক বিষয়ে সরকার কাজ করতে পারে।”

মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। এছাড়া তিনি বলেন, পাহাড়ের সাস্প্রদায়িক সম্প্রীতি ও প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে কাজ করা হবে।

সভায় তিনি রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল, ঘাগড়া টেক্সটাইল মিলসহ যেসব প্রতিষ্ঠান অকেজো অবস্থায় রয়েছে, সেগুলো পুনরায় চালুর জন্য সরকারের সঙ্গে আলাপ ও উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি তিন পার্বত্য জেলায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পর্যটন ও অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কাজ ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম পনির, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা, পার্বত্য সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও পাহাড়ের সময়* পত্রিকার সম্পাদক মিল্টন বড়ুয়া প্রমুখ।

সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *