সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ধারাবাহিক প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও অল্টারনেটিভসের কেন্দ্রীয় অর্গানাইজিং কমিটির সংগঠক মোহাম্মদ এরফানুল হক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ দাবি জানান। এ সময় অল্টারনেটিভসের কেন্দ্রীয় সংগঠক স্থপতি অনিন্দ ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মোহাম্মদ এরফানুল হক বলেন, মিশনপাড়া এলাকায় এখনো প্রায় ৪০টি পরিবার পাহাড়ের ঢালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এত বড় প্রাণহানির পরও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

পরিদর্শন শেষে অল্টারনেটিভসের নেতারা পাহাড়ধসে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এর আগে পাহাড়ধসে আহত স্থানীয় এক নারী ইউপি সদস্যের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া আজিজনগর ও ফাইতং ইউনিয়নের পাহাড়ধসে আহত ও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মধ্যেও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সর্দার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *