মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

পুলিশের অভিযানে অপহৃত তিন শ্রমিক উদ্ধার, মুক্তিপণ ছাড়াই ফিরে এলেন ভুক্তভোগীরা

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অপহরণের শিকার তিন রাবার বাগান শ্রমিককে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে অপহরণের ঘটনার পর শুরু হওয়া যৌথ অভিযানের মুখে অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং ২৮০ নং মৌজার একটি রাবার বাগান থেকে সশস্ত্র দুর্বৃত্তরা তিন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। অপহৃতরা স্থানীয় এক বাগান মালিকের অধীনে কর্মরত ছিলেন।

ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানার নেতৃত্বে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয় এবং আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় নজরদারি জোরদার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের চাপের মুখে অপহরণকারীরা কক্সবাজারের রামু উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় শ্রমিকদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দ্রুত সময়ের মধ্যে সমন্বিত অভিযান পরিচালনার ফলে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কোনো ধরনের মুক্তিপণ দিতে হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট বাগান মালিক পুলিশের এই অভিযানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে শ্রমিক অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *