বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বরকলে অসহায়দের পাশে মানবিক সহায়তা নিয়ে ১২ বিজিবি

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর উদ্যোগে মানবিক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ২০২৬ তারিখে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ, আত্মনির্ভরশীলতা তৈরির লক্ষ্যে সেলাই মেশিন, মসজিদের জন্য মাইক সেট এবং শিশুদের জন্য খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় ব্যাটালিয়ন সদরের টটিনী পোস্টের সামনে আয়োজিত অনুষ্ঠানে ২৪ জন উপকারভোগীর মাঝে মোট এক লক্ষ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি নিজ হাতে সহায়তা সামগ্রী তুলে দেন এবং উপকারভোগীদের খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সীমান্তবর্তী দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগণ। তারা এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *