মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বরকলে ১২বিজিবি মানবিক উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) পবিত্র মাহে রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আজ (১৮ ফেব্রুয়ারি, বুধবার) ভুষনছড়া এলাকায় ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার জন্য ২০টি বেঞ্চ প্রদান করা হয়েছে।

মাদ্রাসার ছাত্রছাত্রীদের তুলনায় বসার ব্যবস্থা অপ্রতুল হওয়ায় ১২ বিজিবি জোন ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান দিয়েছে। বিতরণ কার্যক্রম সকাল ১০টায় মাদ্রাসার মাঠে সম্পন্ন হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা তুলে দেন, এতিমদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক সময় কাটান। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য বিজিবি অবিরাম কাজ করে যাচ্ছে। দূর্গম এলাকায় সুবিধাবঞ্চিতদের পাশে থাকা আমাদের অঙ্গীকার।”

স্থানীয়রা বিজিবির মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *