March 10, 2026, 12:11 pm
শিরোনাম :
মাটিরাঙ্গায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় লামায় ১০৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক আলীকদমে পিআইওর বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাজস্থলীতে যুবশক্তির ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আলীকলম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর মানবিক উদ্যোগ রাজস্থলীতে পিডিবিএফের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আইজিএ ঋণ সহায়তার চেক বিতরণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন বান্দরবানে পাইলট প্রকল্পে ১,০৯৭ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করবেন মন্ত্রী দীপেন দেওয়ান বান্দরবানে পেট্রোল-অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Notice :

বসন্তে রঙনের রঙে রঙিন মাটিরাঙ্গা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

আজ বসন্ত এবং একই সাথে ভালবাসা দিবস। বসন্তের এই বার্তায় প্রকৃতি যখন নতুন রূপে সেজে ওঠে, ঠিক তখনই রঙিন পাপড়িতে চোখ জুড়ায় রঙন ফুল। মাটিরাঙ্গা উপজেলার মাষ্টার পাড়ায় রাস্তাঘেঁষা জাহাঙ্গীর আলমের বাড়ির আঙিনায় ফুটে থাকা রঙন ফুল যেন পথচারীদের জন্য এক টুকরো প্রশান্তি।

স্থানীয়দের ভাষ্য, শীতের শেষভাগ থেকে বসন্তকাল পর্যন্ত রঙন ফুল তার পূর্ণ সৌন্দর্যে ধরা দেয়। ছোট ছোট গুচ্ছবদ্ধ লাল-কমলা রঙের ফুলগুলো দূর থেকেই দৃষ্টি কাড়ে। প্রতিদিন সকাল-বিকেলে ওই পথ দিয়ে যাতায়াতকারীরা একবার হলেও থেমে তাকান ফুলের দিকে।

পথচারী আব্দুল কাদের বলেন, “প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করে আমি নির্মল বাতাসে হাটি প্রতিদিন আর ফুলটি দেখি। বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে এই রঙন ফুলগুলোর দিকে একবার না তাকালে যেন দিনটাই অসম্পূর্ণ মনে হয়। ব্যস্ততার মাঝে এই কয়েক মুহূর্তের দেখাই মনটা হালকা করে দেয়। লাল-কমলা রঙের গুচ্ছ গুচ্ছ ফুলগুলো দেখলে মনে হয় বসন্ত যেন এখানেই তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে। ধুলোবালি আর কোলাহলের মধ্যেও এই ফুলগুলো এক টুকরো প্রশান্তি এনে দেয়। সত্যি বলতে, এমন সৌন্দর্য চোখে পড়লে দিনের ক্লান্তিটাও অনেকটাই দূর হয়ে যায়।”

আরেক পথচারী জসিম উদ্দিন জানান, “আমাদের এলাকায় এমন রঙিন ফুল সত্যিই খুব একটা দেখা যায় না। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু জাহাঙ্গীর সাহেবের বাড়ির সামনে এলেই চোখটা নিজে থেকেই থেমে যায়। লাল-কমলা রঙের ছোট ছোট ফুলগুলো এত সুন্দরভাবে গুচ্ছ বেঁধে ফুটে আছে যে মনে হয় প্রকৃতি নিজেই যেন হাসছে। ব্যস্ত দিনের মাঝেও এই ফুলগুলো দেখলে মনটা এক অন্যরকম প্রশান্তিতে ভরে যায়। মনে হয়, সামান্য যতœ আর ভালোবাসা থাকলেই চারপাশটা কতটা সুন্দর হয়ে উঠতে পারে।”

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম বলেন,“আমি ছোটবেলা থেকেই ফুলগাছ লাগাতে ভালোবাসি। রঙন গাছটি অনেক যতœ করে লালন করেছি। শীতের শেষ দিকে যখন কুঁড়ি আসে, তখন থেকেই অপেক্ষায় থাকি কবে পুরোপুরি ফুটবে। এখন ফুলে ফুলে ভরে উঠেছে গাছটি এটা দেখে খুবই আনন্দ লাগে। পথচারীরা দাঁড়িয়ে দেখে, কেউ কেউ ছবি তোলে, অনেকে প্রশংসা করেন এসবই আমার জন্য বড় পাওয়া। আমি মনে করি, প্রত্যেক বাড়ির আঙিনায় যদি অন্তত একটি করে ফুলগাছ থাকে, তাহলে আমাদের এলাকা আরও বেশি সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে।”

মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা বলেন, “রঙন একটি জনপ্রিয় শোভাবর্ধনকারী ফুলগাছ, যা আমাদের আবহাওয়ায় খুব ভালোভাবে বেড়ে ওঠে। শীতের শেষভাগ থেকে বসন্তকাল পর্যন্ত এ ফুল বেশি ফোটে এবং সঠিক পরিচর্যা করলে প্রায় সারা বছরই ফুল পাওয়া সম্ভব। বাড়ির আঙিনায় বা রাস্তার পাশে রঙনসহ বিভিন্ন ফুলগাছ রোপণ করলে পরিবেশের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে।

আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বাসাবাড়িতে ফলদ ও বনজ গাছের পাশাপাশি শোভাবর্ধনকারী গাছ লাগাতে উৎসাহ দিয়ে থাকি। সামান্য যতœযেমন নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং জৈব সার প্রয়োগ করলেই রঙন গাছ সুস্থ ও সবল থাকে। সবাই যদি নিজ নিজ বাড়ির আঙিনায় কিছু ফুলগাছ লাগান, তাহলে পুরো উপজেলাই আরও সবুজ ও নান্দনিক হয়ে উঠবে।”

প্রসঙত, বাড়ির আঙিনায় ফুল-গাছ রোপণ করলে শুধু পরিবেশই সুন্দর হয় না, মানুষের মনেও প্রশান্তি আসে। বসন্তের এই সময়ে রঙন ফুল যেন মাটিরাঙ্গার মাষ্টার পাড়ায় নতুন প্রাণের সঞ্চার করেছে।