সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নির্বাচনী প্রস্তুতি

অনলাইন ডেস্ক।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট তাদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। ফ্রন্টের পক্ষ থেকে জানিয়েছে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সহায়তা করবে এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে।

ফ্রন্টের সদস্য সচিব ইঞ্জিঃ দিপু বড়ুয়ার এক বিবৃতিতে জানান, চট্টগ্রামসহ ফ্রন্টের এলাকা ভিত্তিক নেতাকর্মীরা তাদের নিজ নিজ সংসদীয় আসনে প্রার্থীদের জনসংযোগ বৃদ্ধিসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনায় নিয়োজিত থাকবেন। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করা এবং ভোটারদের সমর্থন যোগানো।

ফ্রন্টের কয়েকজন নেতার বরাত দিয়ে জানা গেছে, তারা কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে ইতিমধ্যে বিভিন্ন সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জন্য জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সরকার গঠনের লক্ষ্যে ফ্রন্ট শেষ মুহূর্ত পর্যন্ত ভোটকেন্দ্রে তদারকি চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *