সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

বান্দরবানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৭ বসতঘর, টানা বৃষ্টি অব্যাহত

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় অন্তত সাতটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ জুলাই) দুপুরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরা মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, টানা চার দিনের ভারি বৃষ্টিতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ১০টার দিকে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় পার্শ্ববর্তী পাহাড় ধসে নিপুন বড়ুয়ার পাকা বাড়িসহ পাঁচটি বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আরও তিনটি ঘরের বড় অংশ মাটিচাপা পড়ে। তবে সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় বাসিন্দারা সন্ধ্যার আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্তরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা তৈরি হওয়ায় তারা আগেভাগেই নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে রাতে পাহাড় ধসে তাদের বসতঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ইউএনও মারুফা সুলতানা খান হিরা মনি জানান, এ পর্যন্ত বান্দরবান পৌরসভার কালাঘাটা বড়ুয়া পাড়া ও সুয়ালক এলাকায় মোট সাতটি বসতঘর পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *