সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বান্দরবানে ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আগামী ১২ তারিখ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নিজের এলাকার জন্য যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। যিনি পানি, বিদ্যুৎ, যোগাযোগসহ এলাকার মৌলিক সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখতে পারবেন, তাকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বান্দরবানের জামছড়ি ইউনিয়নের হাংসামা পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সচিব মাহবুবা ফারজানা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। তিনি বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় তিনি জানান, এবারের নির্বাচনে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, ফলে যেকোনো অনিয়ম পর্যবেক্ষণ সহজ হবে।

তিনি বান্দরবানে নির্বাচন ঘিরে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে ভোটের দিন সকল কাজের আগে ভোটাধিকার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল জলিল, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মুমেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা (পিআইডি) ফারহানা রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *