বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

বিলাইছড়ির রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয় কমিটির সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাজগুরু অগ্রবংশ বেসরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি শহরের মন্ত্রী পাড়ায় তাঁর নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ, অবকাঠামো ও বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে কমিটির সদস্যরা মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা, কাজলা তঞ্চঙ্গ্যা, দীপলাল তঞ্চঙ্গ্যা, সুমন চাকমা, জয়া চাকমা এবং প্রিয় জ্যোতি চাকমা।

সাক্ষাৎ শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *