সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

মহালছড়িতে ওয়াদুদ ভূইয়ার সমর্থনে গণমিছিলে পাহাড়ি-বাঙালির ঢল

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ও ওয়াদুদ ভূইয়া পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজারো পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। ধানের শীষের পক্ষে ও ওয়াদুদ ভূইয়া পক্ষে জনসমর্থনের শক্ত অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচি আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তিনি বলেন,পাহাড়ি-বাঙালি সকল জনগণ আজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ও ওয়াদুদ ভূইয়াকে সংসদে পাঠাতে রাজপথে নেমেছে। এই গণজোয়ার প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। বিএনপিই পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন,মহালছড়ির মানুষ আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ধানের শীষের পক্ষে। পাহাড়ি-বাঙালির এই ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, জনগণের অংশগ্রহণে আজকের গণমিছিল প্রমাণ করে আগামী দিনে বিএনপি আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।

স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে পুরো বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও মিছিল ঘিরে এলাকায় ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

বিএনপি নেতারা জানান, আগামী বৃহস্পতিবার(৫ ফেব্রয়ারী ) জননেতা ওয়াদুদ ভূইয়া মহালছড়ি নিজে এসে আরও বড় পরিসরে গণসংযোগ ও কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *