মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা

মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার সচেতনতা কর্মসূচি

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়ির মহালছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার ক্যায়াংঘাট করল্যাছড়ি মুখ জুনিয়র হাই স্কুল মাঠে আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজন এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুনীল জীবন চাকমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন। করল্যাছড়ি মুখ জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কেতু চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ স্বাগত বক্তব্যে ‘আস্থা’ প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রথমবারের ভোটারদের জন্য ভোট প্রদানের প্রক্রিয়া বোঝাতে মক ভোটিং কার্যক্রমও পরিচালনা করা হয়।

এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা এবং সচেতনতামূলক নাটিকার মাধ্যমে ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ে বার্তা প্রদান করা হয়। পোস্টার প্রদর্শনেও ‘আমার ভোট, আমার অধিকার’, ‘ভোটের অধিকার সবার সমান’ ও ‘যোগ্য প্রার্থীকেই দেবো ভোট’—মতো সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে তৃণমূল উন্নয়ন সংস্থা পার্বত্য জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *