বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রাঙ্গামাটিতে নির্বাচনী প্রার্থীদের নিয়ে সুজনের ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান

মোঃ নুরুল আমিন, রাঙ্গামাটি ॥

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার বাদশা।

অনুষ্ঠানে সাধারণ ভোটাররা প্রার্থীদের কাছে সরাসরি আঞ্চলিক উন্নয়ন, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত প্রশাসন ও উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার বাদশা সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের কথা বলেন। তিনি যুব সমাজকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলের অঙ্গীকার করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং সার সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানান।

জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার বলেন, প্রতিশ্রুতি নয়—প্রতিশ্রুতি বাস্তবায়নই মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে রাঙ্গামাটিকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে রাঙ্গামাটিতে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এতে উপস্থিত ছিলেন সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা এ আয়োজনকে গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে একটি কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি-২৯৯ আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *