বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপজেলার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জননিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
আইন শৃঙ্খলা সভায় আগামী ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এখন থেকেই সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড ও জনগুরুত্বপূর্ণ সমস্যা নিরসনে আলোকপাত করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, রাজস্থলী থানা ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং কমিটির অন্যান্য সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও সেলিনা আক্তার বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও নিরাপদ করতে প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে তিনি সকল দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *