বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়ার নির্বাচনে বিজয় উপলক্ষে শুকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিজয় উপলক্ষে রামগড়ে শুকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব রামগড় বাজার এলাকায় ওয়াদুদ ভূঁইয়া সমর্থক পরিষদের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা ও পৌর শাখার প্রধান সমন্বয়ক রিয়াজ উদ্দিন রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ দেশ ও দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও মো. মোস্তফা, সদস্য সচিব মো. নুর হোসেন সোবহান; পৌর শাখার আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী মো. ছাদেক ও ওয়াজেদ আলী সর্দার, সদস্য সচিব মো. নুরুল আবছার শামীমসহ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *