সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান

Reporter Name

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বরূপ মুহুরী।

‘প্রজন্ম’ ৯৫-এর সভাপতি ড. বদিউল আলম পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনছুর এবং সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরূপ মুহুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘প্রজন্ম’ ৯৫-এর কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, অন্যান্য ব্যাচভিত্তিক সংগঠনও যদি এ ধরনের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তবে দেশের সামগ্রিক শিক্ষাচিত্র ইতিবাচকভাবে বদলে যেতে পারে।

প্রজন্ম’৯৫-এর সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুনীল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সুজন রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, রামু সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইজত উল্লাহ এবং নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার শর্মা, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম খোরশেদ আলম, কক্সবাজার উইজডম গ্লোবাল স্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বড়ুয়া এবং রামু প্রেস ক্লাবের সভাপতি এম আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আহ্বায়ক মো. নজিবুল আলম। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাওশিন আনজুম তানহা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাফেজ আবুল মঞ্জুর।

আয়োজকরা জানান, রামুতে শিক্ষার প্রসারে নবমবারের মতো ‘প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। ২০১৪ সাল থেকে ‘প্রজন্ম’ ৯৫ শিক্ষা ট্রাস্ট নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তারা জানান।

এবারের বৃত্তি পরীক্ষায় রামু উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাঁচজন ট্যালেন্টপুলে এবং ১১ ইউনিয়ন থেকে ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন— বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নাওশিন আনজুম তানহা, নাদিরা তাবাচ্ছুম নওশিন, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জয়িতা বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের মিনহাজুল হক মাহিন এবং আবদুল্লাহ ফয়েজ ইয়ানুর।

ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন— বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের মুশফিকুর রহমান, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের দিয়াফা রাহমা দোহা, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তানজিম তাবাচ্ছুম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের খাদিজা ইয়াছমিন সিফা, জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের জাফরিন আরবি, ঈদগড় আমিন মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কানিজ সুলতানা শোভা, পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের আব্দুর রহমান, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের আরফিয়া আলম ঝিনুক, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের রুশদা তাসওয়াল, আল ফুয়াদ একাডেমির ইফফা সুলতানা জয়া এবং কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের নুর বাহার বেগম সুইটি।

প্রজন্ম’৯৫-এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ বলেন, শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে সংগঠনটির এই উদ্যোগ ইতোমধ্যে রামু উপজেলায় ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামী দিনেও এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া ‘প্রজন্ম’ ৯৫-এর শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *