বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

লামায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলাতে সাংবাদিকদের অন্যতম সংগঠন লামা সাংবাদিক ইউনিয়ন-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেলে সংগঠনের আলোচনা সভা শেষে উপজেলার চকরিয়া হাওয়া রুফটপ রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার প্রতিনিধি মো. ইউছুপ মজুমদার এমএ, সহসভাপতি দৈনিক মাতৃভাষা পত্রিকার প্রতিনিধি মো. ফরিদ (বাবুল), সাধারণ সম্পাদক দৈনিক আজাদী পত্রিকার প্রতিনিধি মো. ইসমাইলুল করিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি মো. এমরান, অর্থ সম্পাদক দৈনিক আপন কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. রেজাউল করিম (রিয়াদ), কার্যনির্বাহী সদস্য দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি আবু সালাম এবং সাধারণ সদস্য দৈনিক গণবার্তা পত্রিকার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, কর্মব্যস্ত জীবনের মাঝে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং লামায় কর্মরত সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *