মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা

শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সতর্ক অবস্থান

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি। 
???????

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

মতবিনিময় সভায় ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাবুছড়া ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি জানান, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিজিবির পাঁচটি টহল দল মাঠে মোতায়েন করা হয়েছে। এসব টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছে এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত না হয়।

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, নির্বাচনকালীন সময়ে বিজিবি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *